Breaking News
Home / TRENDING / বিতর্ক থেকে দূরে, আপাতত দু’মাসের অবসরে ধোনি

বিতর্ক থেকে দূরে, আপাতত দু’মাসের অবসরে ধোনি

ওয়েব ডেস্ক:

না, অবসর নেননি তিনি। তবে আপাতত দু’মাস বিশ্রাম চেয়ে নিলেন ধোনি। অর্থাৎ আগামীকাল যে ক্যারিবিয়ান সফরের দল ঘোষণা হতে চলেছে, সেখানে তাঁর নাম থাকছে না। কার্যত কাজ সহজ করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে, ভারতের সফলতম ক্যাপ্টেন আসলে জল মাপছেন। পরিস্থিতি বুঝে অবসর ঘোষণায় যেতে চাইছেন তিনি। এইসঙ্গে দু’মাসের বিশ্রামের এই ঘোষণার ফলে ধোনিকে নিয়ে যে বিতর্ক, কথা চালাচালি চলছিল তা থেকে সরে থাকাও সহজ হবে মাহির পক্ষে।

স্বয়ং ধোনি এই ছুটি নেওয়ার যে যুক্তি দিয়েছেন তা ধোনিসুলভ অন্যরকম। বিসিসিআইকে তিনই জানিয়ছেন, আগামী ২ মাস তিনি টেরিটোরিয়াল আর্মির প্যারাস্যুট রেজিমেন্টে যোগ দিতে চান।

আসল কথা হল, আপাতত দেশের ক্রিকেট বোর্ডের কাজ সহজ করে দিলেন ধোনি। বিশ্বকাপে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে কথা উঠছিলই। তার উপর বয়স বাড়তির দিকে। এমত অবস্থায় তরুণদের নেওয়া হবে, নাকি কিংবদন্তী ভারতীয় অধিনায়ককেই খেলানো হবে ক্যারিবিয়ান সফরে তা নিয়ে ধন্দে ছিল বিসিসিআই। ২ মাসের টেম্পোরারি রিটায়ারমেন্ট নিয়ে আপাতকালীন পরিস্থিতি সামাল দিলেন ধোনি। এই সময়ের মধ্যে তিনই অবসরের সিদ্ধান্তে আসেন, না খেলা চালিয়ে চাবেন, সেটাই এখন দেখার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *