ওয়েব ডেস্ক:
প্রিয়াঙ্কা তাঁদের কাছে পৌঁছতে না পারলেও তাঁরা কংগ্রেস নেত্রীর কাছে পৌঁছতে পারলেন ঠিকই। শোনভদ্রের মৃতদের পরিবারের লোকেরা শনিবার চুনারের গেস্ট হাউজে এসে দেখা করলেন প্রিয়াঙ্কা গাঁধীর সঙ্গে। যে গেস্ট হাউসে প্রিয়াঙ্কাকে আটক করে রাখা হয়েছে সেখানেই পৌঁছলেন তাঁরা।
যদিও প্রিয়াঙ্কা জানিয়েছেন, মৃতদের পরিবারের মাত্র ২ জনকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনকে যোগী আদিত্যনাথের পুলিশ ভেতরে আসতেই দেয়নি। আমাকে তাঁদের কাছে যেতে দেওয়া হয়নি বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, গতকাল রাত থেকেই প্রিয়াঙ্কাকে আটক করে মির্জাপুরের এই চুনার গেস্ট হাউসে রাখা হয়েছে। এইসঙ্গে আরও ৯ কংগ্রেস নেতাকে আটক করা হয়েছে নারায়ণপুরে। অশান্তি বাঁধতে পারে এই আশঙ্কায় প্রিয়াঙ্কাকা-সহ অন্য কংগ্রেস নেতাদের শোনভদ্রের গ্রামে ঢোকার অনুমতি দেয়নি যোগী সরকার।
Priyanka Gandhi Vadra,Congress:My objective has been served as I have met them (victim of Sonbhadra firing).I am still under detention, let's see what the administration says. Congress party will give a compensation of Rs 10 lakh to the kin of the person who died in the incident. pic.twitter.com/4SUaPEVmsz
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 20, 2019
প্রসঙ্গত, শোনভদ্রে জমি নিয়ে বিবাদের জেরে ১০ জনকে গুলি করে হত্যা করে গ্রাম প্রধান। ঘটনায় গ্রাম প্রধান সহ একাধিক গ্রেফতার হলেও গ্রামে এখনও উত্তেজনা রয়েছে। ৭৮ জনের নামে অভিযোগ করা দায়ের হয়েছে থানায়।
ছবি ও লিঙ্ক ANI-এর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news