ওয়েব ডেস্ক:
মহা মোড় নিল নাটক। সম্ভবত সুপ্রিম-রায়ই ছিল ক্ল্যাইম্যাক্স। যে নির্দেশের পর আস্থাভোটের মুখোমুখি হতে চাইলেন না দেবেন্দ্র ফড়ণবিস। মঙ্গলবারই পদত্যাগ করেন। তাঁর আগেই পদ ছাড়েন উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মঙ্গলবার পাঁচটার আগে আস্থাভোটে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয় শীর্ষ আদালত।
এদিকে ফড়ণবিসের পদত্যাগের পর এবার সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটকে।
উল্লেখ্য, পূর্বঘোষণা মতোই মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট ‘মহারাষ্ট্র বিকাশ আগাড়ী’-র নেতা হিসেবে উদ্ধব ঠাকরে শপথ নেবেন বৃহস্পতিবার। এদিন বিকেল ৫টায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে মুম্বইয়ের শিবাজী পার্কে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news