নীল রায়।
বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) দাবি করেছেন তিনটি উপনির্বাচনে জয়ী হবে তাঁর দল। তারপরেই অশনি সংকেত দেখতে শুরু করেছে বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার সংসদে বিজেপি (BJP) সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎপর্বে মুকুল রায় তাঁকে জানান করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভার উপনির্বাচনে জয়ী হবে বিজেপি। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরেও প্রাক্তন রেলমন্ত্রী দাবি করেন, কালিয়াগঞ্জ ৩০ হাজার, খড়গপুর সদরে ২০ হাজার ও করিমপুরে ৮-১০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপি প্রার্থীরা।
এরপরেই জোর জল্পনা শুরু হয় তৃণমূলের অন্দরে। তাহলে কি তিন উপনির্বাচনে গেরুয়া শিবিরের কাজে পর্যদুস্ত হতে হবে শাসক শিবিরকে? এমন জল্পনা শুরু হয় বাংলা রাজনৈতিক মহলেও। চাপের মুখে নদীয়া জেলা তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “লোকসভা ভোটে বিজেপি ৩০০-র বেশি আসন পাবে বলে জানিয়েছিল, হয়েছিলও তাই। তাহলে কি কিভাবে এখানেও ইভিএমে কারচুপি করা হয়েছে।”
ঘটনাচক্রে, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে একদিন আগেই বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রাক্তন নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি জানিয়ে গিয়েছেন, যতই অভিযোগ উঠল তাঁর মত ইভিএমের পক্ষেই। কিন্তু মুকুল রায়ের উপনির্বাচনে জয়ের দাবি করার পর ফলাফল নিয়ে শাসক শিবির যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছে তা প্রকাশ পেয়েছে বনমন্ত্রীর বক্তব্য।
তবে তৃণমূলের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরের আশা আগেই ছেড়েছে শাসকদলের নেতৃত্ব। কিন্তু করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার (Joypraksh Majumder) সেয়ানে সেয়ানে টক্কর দিয়েছে শাসক শিবিরকে। যা ভোটের দিন আঁচ করতে পেরেছে তৃণমূলের ভোট ম্যানেজাররা। দলের শীর্ষ নেতৃত্ব খবর নিয়ে জেনেছে, তিন আসনেই গেরুয়া শিবির কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে তৃণমূলকে। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি যে একেবারেই অমূলক নয় তাও বুঝেছে তারা।
তৃণমূল নেতৃত্ব জানে, মহারাষ্ট্র ধাক্কা খাওয়ার পর। বাংলার তিন উপনির্বাচনে বিজেপি নেতৃত্ব অক্সিজেন পাবে। সেই অক্সিজেন নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে। মুখে রাজীব বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক হলেও শীর্ষ নেতৃত্ব সংযম রেখেই ফলাফলের দিকে নজর রাখছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news