নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই ইভিএম নিয়ে সরব প্রাপ্ত মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি (S Y Qureshi)। মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবস উপলক্ষে হাজির হয়েছিলেন তিনি। অধিবেশন কক্ষে নিজের বক্তৃতায় ইলেক্টোরাল বন্ড, মহিলাদের সংসদীয় রাজনীতিতে ক্ষমতায়ন ও স্বচ্ছ ভোট পদ্ধতি নিয়ে স্পষ্ট মতামত প্রকাশ করেন তিনি।
নিজের বক্তৃতায় ভোট পদ্ধতিতে ইভিএমের ব্যবহার নিয়ে সরব হন তিনি। কুরেশি বলেন, “গত কয়েকটি নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমি নিজে ইভিএমের পক্ষে। আমি নির্বাচন কমিশনার থাকাকালীন এ বিষয়ে আমি একটি সেমিনারের আয়োজন করেছিলাম।” সঙ্গে কুরেশি বলেন, “আমি প্রস্তাব দিয়েছিলাম ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট চালু করা হোক। গণনার সময় ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাটের গণনা হোক।”
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইভিএমে ভোট করানো নিয়ে প্রশ্ন তুলেছেন। দাবি তুলেছেন পুরনো পদ্ধতি মেনে ভোটগ্রহণ করা হোক ব্যালটে। সঙ্গে জানিয়েছে এখন থেকে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত ভোট প্রক্রিয়া হবে। তাতে ইভিএমের বদলে ব্যবহার করা হবে ব্যালটের। কিন্তু মুখ্য নির্বাচন কমিশন সংবিধান দিবসের অনুষ্ঠানে এসে তৃণমূল নেত্রীর সেই অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়ে ইভিএমের পক্ষেই সওয়াল করে গেলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news