Breaking News
Home / TRENDING / বিধানসভায় ক্ষিতি গোস্বামীকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় ক্ষিতি গোস্বামীকে শেষ শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

নীল রায়।

ক্ষিতি গোস্বামীকে (Khisti Goswami) শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। এন আর এস হাসপাতালে দেহদানের আগে ক্ষিতি গোস্বামীর মরদেহ আনা হয় বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও প্রয়াত আর এস পি নেতাকে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা আব্দুল মান্নান, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। বামফ্রন্ট জামানায় দীর্ঘদিন মন্ত্রী তথা বিধানসভার সদস্য ছিলেন ক্ষিতি।

প্রসঙ্গত, গত রবিবার চেন্নাইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ক্ষিতি গোস্বামী। ওইদিন রাতে তাঁর মরদেহ আনা হয় কলকাতায়। সোমবার পিস হ্যাভেন রাখা হয়েছিল। মঙ্গলবার আর এস পির (RSP) সদর দফতর হয়ে বিধানসভায় আনা হয় তাঁর দেহ। পরে ক্ষিতি গোস্বামীর মরদেহ তাঁর ইচ্ছানুযায়ী এন আর এস হাসপাতালে দান করে দেওয়া হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *