Breaking News
Home / TRENDING / আরও এক ‘ইডেন’, সৌরভের পরামর্শে রাজ্যে নয়া ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা নবান্নের

আরও এক ‘ইডেন’, সৌরভের পরামর্শে রাজ্যে নয়া ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা নবান্নের

ওয়েব ডেস্ক:

আরও এক ‘ইডেন’ গড়া হবে রাজ্যে। মানে ইডেনের মতোই নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টিডিয়াম পেতে চলেছে ক্রিকেট প্রেমী বাঙালি। নবান্ন সূত্রে খবর, ঠিক হয়ে গিয়েছে যে নয়া স্টেডিয়ামটি তৈরি হবে কলকাতার কাছেই। জানা গিয়েছে, নতুন স্টেডিয়াম নির্মাণে মূল পরামর্শদাতা হচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

নবান্নের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে ক্রিকেট স্টেডিয়ামটি। ৫০ একর জমির উপরে তৈরি হবে ইডেনের ধাঁচেই একটি ক্রিকেট স্টেডিয়ামটি। যে স্টেডিয়ামের নকসা তৈরিতে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন সৌরভ। শেষ খবর, এই বিষয়ে সোমবার সৌরভের সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একপ্রস্থ কথাও হয়েছে। এমনকী জমিটি দেখা হয়ে গিয়েছে কলকাতার ‘মহারাজের’।

উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে ৩টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা একটি। সবেধন নীলমণি ইডেন গার্ডেন। অর্থাৎ নয় স্টেডিয়ামটি গড়ে উঠলে ক্রিকেটের দ্বিতীয় ভেন্যু পাবে এ রাজ্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *