Breaking News
Home / TRENDING / মোদির প্রকল্প নকল মমতার! রাজ্যেও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ১০ শতাংশ সংরক্ষণ

মোদির প্রকল্প নকল মমতার! রাজ্যেও আর্থিকভাবে পিছিয়ে পড়াদের ১০ শতাংশ সংরক্ষণ

নীল রায়।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পথে চলে এবার রাজ্যে আর্থিকভাবে পিছিয়ে থাকাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ চালু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয়। সেখানেই সরকারের এমন সংরক্ষণ পদ্ধতি চালুর কথা প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী। পরে এই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। প্রশ্ন করা হয় সাত মাস আগেই মোদি সরকার এই ধরনের একটি সিদ্ধান্ত ঘোষণা করেছে। তাহলে সেই সিদ্ধান্তে সায় না দিয়ে, কেন রাজ্য সরকার পাল্টা ক্যাবিনেটে এমন সিদ্ধান্ত নিল। উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “দুটি স্কিমের মধ্যে পার্থক্য রয়েছে। দুটি বিষয়ের অর্ডার ভালো করে পড়ে দেখুন। আগে আমাদের অর্ডারটা পড়ে দেখুন, বুঝতে পারবেন। আমাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের পার্থক্য কী। এর মধ্যে অযথা রাজনীতি খোঁজার দরকার নেই। আগে আমাদের অর্ডারটা আসতে দিন।” তিনি আরও বলেন, “কোথাও বা কোন রাজ্যে এমনটা হয়েছে আমার জানা নেই। কারণ, এই সংরক্ষণে কেবলমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়াদের রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে যে সিদ্ধান্ত নিয়েছে, তা ঐতিহাসিক। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এসসি, এসটি, ওবিসিরা রয়েছে। আমাদের আর্থিকভাবে পিছিয়ে পড়াদের মধ্যে কাউকে রাখিনি।” প্রসঙ্গত,আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির জন্য সরকারি চাকরি ও শিক্ষা ক্ষেত্রে ১০ শতাংশ আসন সংরক্ষণ করার জন্য গত জানুয়ারি মাসে সংবিধান সংশোধন বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। আর ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই তৃণমূলের অভিযোগ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় প্রকল্প নকল করে নিজের বলে চালিয়ে দিচ্ছে কেন্দ্র। কিন্তু, এবার মাএ সাত মাস আগে নরেন্দ্র মোদির নেওয়া সিদ্ধান্ত ক্যাবিনেটে পাশ করিয়ে নিজেদের বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *