নীল বণিক
শিবরাজকে সরিয়ে মধ্যপ্রদেশে বিজেপির মুখ কী বিজয়বর্গীয়!
প্রশ্ন এখন রাজধানীর রাজনীতি চর্চায়।
সূত্রের খবর মধ্যপ্রদেশের অাসন্ন বিধানসভা ভোটে কৈলাস বিজয়বর্গীয়কে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করতে চান অমিত শাহ। কেন না মধ্যপ্রদেশ ধরে রাখতে হলে একজন পরিস্কার স্বচ্ছ মুখের ওজনদার নেতা দরকার। শিবরাজ সিংহের জনপ্রিয়তা কমেছে বলে মনে করেন বিজেপির নেতারা। যার ফল স্বরূপ মধ্যপ্রদেশের অধিকাংশ উপনির্বাচনের ভোটে গেরুয়া শিবিরকে পরাজিত হতে হয়েছে। ব্যাপম কান্ডে শিবরাজ সিংহ চ্বহানের ভাবমূর্তি যথেষ্ট ধাক্কা খেয়েছে বলে মনে করেন মোদি অমিত শাহ জুটি। মধ্যপ্রদেশের একাধিক বিধায়ক বর্তমান মুখমন্ত্রীর পাশে নেই। তাঁরাও চাইছেন ভোপালের মেয়র, কৈলাস বিজয়বর্গীয়ই হোক পরবর্তীী মুখ্যমন্ত্রী। এমনিতেই অমিত শাহের সঙ্গে মধুর সম্পর্ক কৈলাসের। সেই সম্পর্কের রসায়ন কিছুটা কাজে লাগিয়েছেন তিনি। তারপরে মধ্যপ্রদেশের আর এক প্রাক্তন মুখমন্ত্রী উমা ভারতীর সমর্থন অাদায় করেছেন কৈলাস। তাই এখন সময়ের অপেক্ষা করছেন তিনি। দিল্লি থেকে তার নাম ঘোষনা করলেই পাকাপাকি ভাবে বঙ্গের পর্ব চুকিয়ে মধ্যপ্রদেশে মাটিতে মনোনিবেশ করবেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গিয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news