নীল বণিক
ডন কো পাকাড় না মুশকিল হি নেহি নামুনকিন হ্যায়!
শাহরুখ খান নয়। মমতার পুলিশকে চরকি নাচন নাচিয়ে নেপালে বসে এখন এই কথাই মনে মনে আওড়াচ্ছেন বিমল গুরুঙ্গ।
পাহাড় ছেড়ে প্রথমে বেশ কয়েকমাস সিকিমে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তারপর সুযোগ বুঝে মমতার পুলিশের চোখ ফাঁকি দিয়ে সিকিম ত্যাগ। সূত্রের খবর বিমল গুরুঙ্গ এখন নেপালে রয়েছেন। শুধু রয়েছেন বললে কিছুই বলা হয় না। সেখানে তিনি বহাল তবিয়তে ক্যাসিনো ব্যবসা ফেঁদে বসেছেন। যদিও নেপালে বহুদিন অাগে থেকেই এই ব্যাবসা শুরু করেছিলেন তিনি। তাঁর ঘনিষ্ঠদের পরামর্শেই তিনি নেপালে রয়েছেন বলে খবর। নেপালে গিয়ে গুরুঙ্গকে ধরতে রাজ্য পুলিশকে অনেকটাই বেগ পেতে হবে। কারণ নেপাল যেহেতু বিদেশ তাই রাজ্য পুলিশকে নেপালে ধাওয়া করতে গেলে অাগে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে জানাতে হবে। তারপর সেখান থেকে ইন্টারপোলের মাধ্যমে খবর যাবে নেপাল পুলিশের কাছে। এতসব নিয়মের বেড়াজাল পেরিয়ে গুরুঙ্গকে ধরা সহজ নয় রাজ্যের পক্ষে। আবার নেপালের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে গুরুঙ্গের ভালো সম্পর্ক রয়েছে। তাই ক্যাসিনো আর কৌশল এই নিয়েই প্রতিবেশী দেশে সময় কাটাচ্ছেন গুরুঙ্গ।
কৌশল? অবশ্যই পাতলেবাসে ফেরার কৌশল। পাহাড় দখলের ছক।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news