ওয়েব ডেস্ক:
বড়দিনে দিঘায় যাওয়ার বড় অফার দিল রেল। ভাড়ায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। যে সুবিধা পর্যটকেরা লুফে নেবেন বলেই মনে করছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। এমনিতেই বাঙালির উইক এন্ড ট্যুর মানেই ‘চলো দিঘা’। বাঙালির এই পর্যটনপ্রিয়তাকেই ব্যবসায় পরিণত করতেই রেলের এমন বড়দিনের তথা শীতকালীন বিশেষ অফার। যাতে করে দিঘাগামী একাধিক ট্রেনের ভাড়া এক ঝটকায় কমে যাচ্ছে অনেকটাই।
যেমন, এগজিকিউটিভ ক্লাসে বেস ফেয়ারের ওপর ২০ শতাংশ এবং এসি চেয়ার কারের ক্ষেত্রে ১৫ শতাংশ ফ্ল্যাট ডিসকাউন্ট দেওয়া হবে।
আপাতত দুটি ট্রেনে থাকছে অফার। যেগুলি হল ১২৮৪৭ দীঘা সুপার এসি এক্সপ্রেস এবং ২২৮৯৮ কাণ্ডারি এক্সপ্রেস।
৪ ডিসেম্বর থেকে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে অফার প্রযোজ্য হবে।
পরীক্ষামূলকভাবে ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অফার থাকছে। পরে অবস্থা বুঝে বাড়ানোও হতে পারে।
রেলের তরফে বড়দিনের উপহার পেয়ে স্বভাবতই খুশি যাত্রীরা। অধিকাংশ পর্যটকের বক্তব্য, এমনিতেই আমরা দিঘা যাই। সেক্ষেত্রে সড়ক পথের তুলনায় রেলপথে দিঘা যাওয়া অনেক আরামদায়ক। তার উপর ভাড়ায় এমন ডিসকাউন্ট যদি পাওয়া যায়! তাহলে তো কথাই নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news