Breaking News
Home / TRENDING / আগামীকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের

আগামীকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণা, ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার (Madhyamick Examination) ফলাফল। মঙ্গলবার নবান্নে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Examination) ফল প্রকাশ হতে পারে ১৭ জুলাই। ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে শেষ হয়েছিল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। তারপর শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus) জন্য লকডাউন শুরু হওয়ায় তিনটি পরীক্ষা স্থগিত হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার।

যদিও পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘোষণা করেন জুলাই মাসের প্রথম সপ্তাহেই তিনটি পরীক্ষা নেওয়া হবে উচ্চমাধ্যমিকের। কিন্তু করো না সংক্রমণে জেরে পড়ে সেই সিদ্ধান্ত বাতিল করে শিক্ষা দপ্তর। সম্প্রতি শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। সেদিন থেকেই মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণের অপেক্ষা শুরু হয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল মাধ্যমিক পরীক্ষা ফলাফল ঘোষণা করে দিলেন। যাচ্ছে আগামীকাল সকাল দশটা থেকে ইন্টারনেটে পাওয়া যাবে মাধ্যমিকের রেজাল্ট।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *