Breaking News
Home / TRENDING / চিনের বিরুদ্ধে ‘জন গণ মন’ গাইছেন পাকিস্তানিরা

চিনের বিরুদ্ধে ‘জন গণ মন’ গাইছেন পাকিস্তানিরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

‘জন গণ মন’, ‘বন্দেমাতরম’, ভারতীয়দের সঙ্গে গলা মিলিয়ে গাইছেন পাকিস্তানিরা। একসঙ্গে বলছেন ‘ভারত মাতা কী জয়’। এমনই ছবি দেখা গেল লন্ডনের রাস্তায় চিনা দূতাবাসের বাইরে। চিনা ‘সম্প্রসারণবাদে’র বিরুদ্ধে রবিবার লন্ডনে ভারতীয়দের বিক্ষোভ সমাবেশে শামিল হতে দেখা গেল পাকিস্তানিদের। 

গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে এদিন ভারত ও পাকিস্তানের প্রবাসীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে চিনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। চিনা দূতাবাসের বাইরে দুই দেশের প্রবাসীদের এই প্রতিবাদ দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। তবে এর পিছনে যে চিনা ‘সম্প্রসারণবাদ’ রয়েছে, তা এদিন উল্লেখ করেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা আরিফ আজাকিয়া। পাকিস্তানের মানবাধিকার কর্মী আরিফ চিনের প্রতি পাকিস্তানের প্রেমকে কটাক্ষ করে বলেন চিনকে সমর্থন নয়, চিনা দ্রব্য বর্জন করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, জীবনে আমি প্রথমবার আজ ‘বন্দেমাতরম’ গাইলাম। 

আরেক পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা আমজব আয়ুব মির্জা, যিনি পাক অধিকৃত কাশ্মীরে ইসলামাবাদের অন্যায় ও অবিচারকে তুলে ধরেন বলেন, আমি গ্লাসগো থেকে এই প্রতিবাদে যোগ দিতে এসেছি। আমি একজন ভারতীয়, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে বাস করি। গিলগিট-বালতিস্তান অঞ্চলে চিনারা ব্যাপক প্রতিহিংসা চালাচ্ছে। এবং পাকিস্তান সরকার তা সমর্থন করছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এখানে হাজির হয়েছি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *