নীল বণিক
কয়েকদিন আগে লালগড়ের কাছে মধুপুরের জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। জঙ্গলে ঢুকে এগোতেই চোখে পড়ে শুকনো পাতার ওপর পা ফেলে মর্নিং ওয়াক করছেন রায়বাহাদুর- রয়্যাল বেঙ্গল টাইগার। কাঠ কাটা মাথায় ওঠে গ্রামবাসীদের। খবর দেওয়া হয় বন দফতরে। দফতরের কর্মীরা এসে বাঘের পায়ের চিহ্ন দেখে নিশ্চিত হন একটি পূর্ণ বয়স্ক বাঘ ঢুকে পড়েছে। এলাকায়। বাঘ মহাশয়ের গতিবিধি নজরে রাখতে জঙ্গলে ক্যামেরা লাগায় বন দফতর। শুক্রবার বন দফতরের জালে ধরা পড়ে বাঘটি। গ্রামবাসীদের কথায় আরও একটি বাঘ রয়েছে জঙ্গলে। বিষয়টি খতিয়ে দেখছে বন দফতর। হাজারিবাগ বা সিমলিপালের জঙ্গল থেকে খাদ্যের খোঁজেই বাঘটি লালগড়ে চলে আসে বলে মনে করছেন রাজ্যের মুখ্যবনপাল রবিকান্ত সিনহা। ধরা পড়া বাঘটিকে নিয়ে যেতে কলকাতা থেকে খাঁচা নিয়ে আসা হচ্ছে।\
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news