নীল বণিক
সামনেই ছাত্রছাত্রীদের মহাযজ্ঞ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। এই দুই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস আটকাতে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করছে দুই পর্ষদের কর্তারা। না বিহার বোর্ডের মতো জুতো মোজা খুলে পরীক্ষা দেওয়া নয়। এবছর থেকে প্রধান শিক্ষকের ঘরে প্রশ্নপত্র খুলতে পারবেন না শিক্ষকেরা। তার বদলে ক্লাস রুমে গিয়ে প্রশ্নপত্রের খাম খুলতে হবে শিক্ষকদের। প্রশ্নপত্র বাঁচলে ক্লাসরুমের ভিতরেই তা ফের খামে ভরে সিল করতে হবে। পরীক্ষা চলাকালীন শিক্ষকদের মোবাইল আলমারিতে রাখতে হবে। এইরকম বেশ কয়েকটি নিয়ম বদল করে দুই পর্ষদ নির্দেশ জারি করতে চলেছে বলে শিক্ষা দফতর সূত্রের খবর। এই নির্দেশিকা লাগু হলে নকল করা অনেকটাই আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news