Breaking News
Home / TRENDING / মোঘল যুগে হোলি ছিল হিন্দু-মুসলমানের সম্প্রীতির উৎসব

মোঘল যুগে হোলি ছিল হিন্দু-মুসলমানের সম্প্রীতির উৎসব

পার্থসারথি পাণ্ডা   

 

মোঘল যুগে সম্রাট আকবরের আগ্রহে দোল উৎসব হয়ে উঠেছিল হিন্দুমুসলমানের সম্প্রীতির উৎসব। সেই সময়ের আঁকা ছবিতে দেখা যায়, সম্রাট অন্তঃপুরের নারী ও পারিষদদের সঙ্গে আবির মেখে পিচকারিতে রঙ ছড়িয়ে হোলি খেলছেন। বাংলার ‘দোল’-ই উত্তরভারতে নাম পেয়েছে ‘হোলি’। সেই আকবরী হোলিতে নাচগান হত, রঙ্গরসের ফোয়ারা উঠত। বসত বিরাট ‘মীনা বাজার’। রঙ খেলার পর সকলে স্নান করতেন পুষ্করিণীতে। সেই পুষ্করিণীর জল তাঁদের গায়ের রঙে হয়ে উঠত শিমূল ফুলের মতো লালে লাল। হোলির পোশাক ছেড়ে সকলেই পরতেন নতুন পোশাক। তারপর থাকত বিশাল ভোজের আয়োজন।

 

একবার চেরামতি নামক একটি জায়গায় হোলির উৎসব শেষে বেশ জাঁকিয়ে খাওয়া-দাওয়া হয়েছে, এমন সময় সেখানকার একজায়গার মাটি থেকে আগুন বেরোতে দেখা গিয়েছিল। সেই অদ্ভূতকান্ড দেখে সেদিন সকলের বেশ আমোদ হয়েছিল। এই ঘটনার কথা ‘আইন-ই-আকবরী’-বইটিতে লেখা আছে।

 

সম্রাট আকবরের শাসনে হিন্দু-মুসলমানের কোন ভেদ ছিল না। তাই ‘ঈদ’ ও ‘হোলি’ তাঁর কাছে সমান আদরের, সমান আনন্দের উৎসব ছিল। তিনি রাজপুতানার হিন্দু রাজা অম্বরের মেয়ে মনমতী-কে বিয়ে করেছিলেন। মর্যাদা দিয়েছিলেন রানীর ধর্মবিশ্বাসের, ধর্মাচারের। তাঁর ইষ্টদেবতার মন্দির গড়ে দিয়েছিলেন। সেই দেবতার পূজা-উৎসবে আকবর সানন্দে অংশ নিতেন।

 

আকবর ও মনমতীর পুত্র জাহাঙ্গীর তাঁর স্মৃতিকথায় সেকালের হোলি-উৎসবের কথা বিস্তারিত লিখেছেন। তখন হোলি ছিল নতুন বছরের উৎসব। রঙ খেলার পর পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরার মধ্যে লুকিয়ে ছিল পুরনো বছরের সমস্ত গ্লানি ত্যাগ করে নতুন বছরের নতুন জীবনে প্রবেশের জাদু-সংস্কার। হোলির আগের দিন চাঁচরের বহ্নুৎসবের মধ্যেও ছিল হিন্দুদের মৃতদেহ দাহের সংস্কার। মানুষ মারা গেলে তাকে যেমন দাহ করা হয়, তেমনই মৃত বৎসরকেও প্রতীকীভাবে দাহ করা হত কাঠের আগুনে বহ্নুৎসবের মধ্য দিয়ে।

 

সেকালে সম্রাট আকবরের দরবার ছাড়াও অযোধ্যার নবাব আসফ-উদ-দৌলার দরবার ও রাজ্যে হিন্দু-মুসলমান সম্মিলিতভাবে হোলির উৎসবে মেতে উঠতেন। নবাব সুজা-উদ-দৌলারও বড় প্রিয় ছিল এই হোলি উৎসব। মোঘল দরবারে এই ঐতিহ্য আকবর থেকে শুরু করে চলেছিল সাজাহানের কাল পর্যন্ত। আওরঙ্গজেব সেই প্রথা বন্ধ করে দেন। তারপর আবার চালু হয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহের আমলে। তবে সম্রাট আকবরের সেই সম্প্রীতির ঐতিহ্যে হোলি উৎসব আজ সমগ্র ভারতে বিবিধের মাঝে মিলনের উৎসব, একই রঙে হৃদয় রাঙানোর উৎসব।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

 

 

 

 

 

 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *