Breaking News
Home / TRENDING / অসুস্থ মুলায়ম, নেতাজীর ভোটে লড়া নিয়ে সংশয়

অসুস্থ মুলায়ম, নেতাজীর ভোটে লড়া নিয়ে সংশয়

ওয়েব ডেস্কঃ
গুরুতর অসুস্থ হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হলেন মুলায়ম সিং যাদব। ফলে সমাজবাদী পার্টির সুপ্রিমো কিভাবে এবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। চিকিৎসকরা জানিয়েছেন কবে মুলায়ম সিং যাদব সুস্থ হয়ে উঠবেন তা এখনই বলতে পারছেন না। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরতে শুরু করেছে তাহলে কি তার জমা দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হবে? এই প্রশ্নের কোন উত্তর এখনো পাওয়া যায়নি দলের তরফে। বহুদিনের শত্রুতা ভুলে ক্ষমতা দখলে একসাথে যুদ্ধে নেমেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি। বিজেপির বিরুদ্ধে এখন তাদের কঠিন লড়াই। এর আগে উপনির্বাচনের জোট বেঁধে সাফল্য এসেছে দু’দলের। ফলে লোকসভা নির্বাচনেও আশাবাদী তারা। এবার মৈনপুরী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুলায়ম সিং যাদব। গত মাসে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। গত সপ্তাহেও একসঙ্গে মায়াবতীর সঙ্গে নির্বাচনী প্রচারে বেরিয়েছেন মুলায়ম। জানিয়েছেন মায়াবতী কে তিনি শ্রদ্ধা ও সম্মান করেন। নিজের দলের কর্মীদের মায়াবতীর পায়ে হাত দিয়ে প্রণাম করার নির্দেশ দিয়েছেন তিনি। সেদিন এক হয়ে গিয়েছিল উত্তরপ্রদেশের সব পা ও বসপার মত চিরশত্রু দুই রাজনৈতিক দল। কিন্তু আজ তিনি হঠাৎই অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। কি হয়েছে প্রিয় নেতার জানতে কৌতুহলী মানুষ ও দলের কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়েছে লখনৌর পিটিআই হাসপাতাল চত্বরে। অসুস্থতা গরুতর আকার নেয় তাহলে মনে হয় মনোনয়ন প্রত্যাহার ছাড়া উপায় নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *