Breaking News
Home / TRENDING / ব্যারাকপুরে অর্জুন জিতলেন, হারলেন মমতা

ব্যারাকপুরে অর্জুন জিতলেন, হারলেন মমতা

নিজস্ব সংবাদদাতা:

১৪ হাজারের বেশি ভোটে দীনেশ ত্রিবেদীকে হারিয়ে ব্যারাকপুর লোকসভা আসনে জিতলেন অর্জুন সিংহ। শেষ মুহূর্তে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অর্জুনের জয় রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আসলে ব্যারাকপুর অর্জুনের জয়ে হার হল তৃণমূল কংগ্রেস তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে উপনির্বাচনেও হার হয়েছে তৃণমূল কংগ্রেসের মদন মিত্রের, জিতেছেন অর্জুন পুত্র পবন সিংহ। অতএব, সব মিলিয়ে দিব্য নিজের গড় সুরক্ষিত রাখলেন এলাকার দাপুটে নেতা। তাঁর দল পরিবর্তনে প্রভাব পড়ল না ভোটের বাক্সে। অর্জুন ও বিজেপিতেই আস্থা রাখল ব্যারাকপুর লোকসভার আম জনতা।

অন্যদিকে বিষ্ণুপুর কেন্দ্রের জয়ী হলেন আরেক দলত্যাগী সৌমিত্র খাঁ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *