Breaking News
Home / TRENDING / মারাত্মক মাদক ‘ম্যাডনেস’ ট্যাবলেট পাচার শহরে, ধৃত ৬

মারাত্মক মাদক ‘ম্যাডনেস’ ট্যাবলেট পাচার শহরে, ধৃত ৬

নিজস্ব সংবাদদাতাঃ

প্রচুর মাদক সহ ছয় যুবক গ্রেপ্তার হল শহরে। এদের গ্রেপ্তার করে পুলিশের এসটিএফ শাখা। এদের কাছ থেকে প্রচুর মাদক ‘ম্যাডনেস’ ট্যাবলেট উদ্ধার হয়।

শনিবার সকালে ইডেন গার্ডেন্সের ওই ছয় যুবককে হাতে নাতে ধরে পুলিশ। তাদের কাছ থেকে প্রায় ২০০০ এই ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ‘ম্যাডনেস’ ট্যাবলেটকে ইয়াবা ড্রাগস, ক্রেজি ড্রাগস বা ন্যাজি ড্রাগসও বলা হয়।

এই মাদকের প্রচুর চাহিদা আছে বাংলাদেশে। আকারে ছোট দানার মত হওয়ায় সহজেই পাচার করা সম্ভব।

ইয়াবা মূলত মায়ানমার থেকে আসে। অসম, মনিপুর হয়ে ভারতে ঢোকে। তারপর কলকাতা হয়ে চলে যায় বাংলাদেশে। বাংলাদেশে এই ড্রাগগুলিকে ‘পিল’, ‘লাল’, ‘বাবা’, ‘চাক্কা’, ‘গুটি’ বা ‘বড়ি’ হিসেবেও ডাকা হয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *