নিজস্ব সংবাদদাতাঃ
আপাতত শহরের চার সেতুতে নিষিদ্ধ হল পণ্যবাহী গাড়ি। শনিবার একথা জানালেন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেতুগুলি হল বিজন সেতু, বেলগাছিয়া সেতু, অরবিন্দ সেতু ও টালিগঞ্জের কাছের আরও একটি সেতু। এই চারটি সেতুতে কঠোরভাবে পণ্যবাহী গাড়ি ওঠা নিষিদ্ধ করা হয়েছে। সেতুগুলির স্বাস্থ্য ভালো নয় বলেই এই সিদ্ধান্ত। এই চারটি ব্রিজে মেরামতির কাজ শুরু হবে দ্রুত।
পাশাপাশি ফের জানিয়ে দেওয়া হল যে কুড়ি চাকার গাড়ি রাজ্য চলবে না, জানালেন সিপি রাজীব কুমার। সঙ্গে ছিলেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news