Breaking News
Home / TRENDING / জাতীয় সড়ক চার লেনের করতে হবে, কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ পুরুলিয়ার সাংসদ

জাতীয় সড়ক চার লেনের করতে হবে, কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ পুরুলিয়ার সাংসদ

নিজস্ব প্রতিবেদন:

 

নিজের জেলার জাতীয় সড়ক চার লেনের করতো হবে। এই দাবি নিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ির দ্বারস্থ হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। 

 

পুরুলিয়া জেলাটি সীমান্তবর্তী জেলা ও ঝাড়খণ্ডের সীমান্ত লাগোয়া হওয়ায়, এখানে বিভিন্ন ধরনের অসামাজিক ও নকশালপন্থী কাজকর্ম হচ্ছে বলেও জ্যোতির্ময় মাহাতো কেন্দ্রীয় মন্ত্রীকে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, ওই জেলার জাতীয় সড়কটি দু’লেনের হওয়ার জন্য নিত্যযাত্রী ও  সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। দুর্ঘটনাও হচ্ছে প্রচুর। তাই জাতীয় সড়কটি চার লেনের করার দাবি জানান তিনি। 

পুরুলিয়ার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি চারটি জাতীয় সড়ককের নাম উল্লেখ করেন এবং ওই জাতীয় সড়কগুলি চার লেন করার গুরুত্বও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তুলে ধরেন। ওই চারটি জাতীয় সড়ক হল পুরুলিয়া-আসানসোল, পুরুলিয়া-রাঁচি, পুরুলিয়া-বাঁকুড়া ও পুরুলিয়া-জামশেদপুর। তবে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ করা হবে কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে আশ্বাসও দিয়েছেন। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *