Breaking News
Home / TRENDING / টুকি আর ধাপ্পার খেলায় লকেটের বাহিনী আর মমতার পুলিশ

টুকি আর ধাপ্পার খেলায় লকেটের বাহিনী আর মমতার পুলিশ

নীল বণিক :

এ যেন টুকি আর ধাপ্পার লড়াই!
একদিকে লকেটের বাহিনী আর অন্যদিকে মমতার পুলিশ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ব্যাপারটা নিম্নরুপ:
বৃহস্পতিবার, কোচবিহারে দলের রাজ্য সভাপতির উপরে শাসকদলের হামলার প্রতিবাদে মহিলামোর্চা ও যুবমোর্চা বিক্ষোভ কর্মসূচি গ্রহন করে। প্রথমে দলের তরফ থেকে বলা হয় কলেজ স্কোয়ারে কর্মসূচি পালন করা হবে। তারপর কিছুক্ষণ পরে বলা হয় সেন্ট্রাল এভিন্যু চত্বরে মহিলা মোর্চার সদস্যরা তাদের কর্মসূচী পালন করবে। তাদের ঘোষনা মতই সেন্ট্রাল এভিন্যু চত্বরে মোতায়েন ছিল পুলিশ। কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক রাজ্য বিজেপির সদস্যরা উল্টো পথে হেঁটে কলেজস্কেয়ারে চলে আসেন। সেখানে পুলিশ কর্মীরা বিজেপির সদস্যদের আটকানোর চেষ্টা করে। তবে কম সংখ্যক পুলিশ থাকাতে বিজেপি কর্মীদের আটকাতে পারেনি। প্রায় পাঁচশো জন বিজেপি কর্মী মহত্মাগান্ধী রোডে বসে মুখ্যমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন। তারপরে বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপি কর্মীদের গ্রেফতার করতে গেলে তাদের সঙ্গে খন্ডযুদ্ধ বাঁধে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের পনের মিনিট ধ’রে খন্ডযুদ্ধ চলার পরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় পুলিশ। এরপর বিজেপি কর্মীদের গ্রেফতার করে লালবাজারে সেন্ট্রাল লকআপে নিয়ে আসা হয়। দলের মহিলা মোর্চার এই কৌশল নিয়ে রাজ্য বিজেপির জেনারেল সেক্রেটারি সায়ন্তন বসুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “পুলিশকে জানিয়ে গণতান্ত্রিক ভাবে দলের কর্মসূচি করতে বাধা দেয় পুলিশ। তাই আমাদের কর্মসূচী সুষ্ঠুভাবে পালন করতেই পুলিশের সঙ্গে এমন লুকোচুরি”।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *