চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
জীবন আর জীবিকার মধ্যে ভারসাম্য আনতে কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে এবং কিছু ক্ষেত্রে আরও কঠোর হয়ে লকডাউন চালানোর পক্ষে মোদী সরকার। সেই মত ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। মোদী বলেছেন কৃষি , শিল্প এবং পণ্য যাতায়াতের ক্ষেত্রে এবার আরও কিছুটা বেশি ছাড় দেওয়া হবে।দ্বিতীয় দফার লকডাউনে মোদী কারখানার জন্য ‘ লক ইন’ পদ্ধতি প্রয়োগ করার পক্ষপাতী।
যেখানে শ্রমিকরা কারখানার কাছাকাছি থাকবেন সামাজিক দূরত্ব মেনে চলে। এই অস্থায়ী ক্যাম্প গুলি থেকে শ্রমিকদের নিয়ে আসবে বিশেষ বাস বা ট্রেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন এই মুহূর্তে করোনার উর্ধ্বমুখী গ্রাফ দেখে লকডাউন তোলা সম্ভব নয় তবে কিছু কিছু ক্ষেত্রে মানুষের জীবিকা বাঁচানো এবং অর্থনীতিকে সচল রাখার জন্য কিছু কিছু নিয়মের শিথিলতা আনা হবে। এই বিষয়ে সরকার এবং অর্থনীতিবিদ উভয়েই একমত যে এভাবে বেশিদিন চললে মুখ থুবড়ে পড়বে অর্থনীতি। রবিবার কেন্দ্র সব রাজ্যকে নির্দেশ দিয়েছে গুদাম এবং কোল্ড স্টোরেজগুলিতে প্রয়োজনীয় জিনিস মজুত করতে। সেই সঙ্গে এগুলির যথাযথ দেখভাল করতে।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রবিবার কেন্দ্রীয় সরকারকে কিছু কিছু ক্ষেত্রে নিয়মের শিথিলতা আনতে অনুরোধ করেন। তবে দিল্লি এবং মহারাষ্ট্রের মত জায়গাগুলিতে করোনা কেস অত্যাধিক হওয়ায় এই সব জায়গায় অন্য নীতি নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news