Breaking News
Home / TRENDING / সেপ্টেম্বর থেকে কোনও রাজ্যে লকডাউন নয়, সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

সেপ্টেম্বর থেকে কোনও রাজ্যে লকডাউন নয়, সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কন্টেইনমেন্ট জোনে ছাড়া আর কোথাও লকডাউন করা যাবে না। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) তরফে আনলক-৪-এ (Unlock-4) যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে, তাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের উদ্দেশে এই নির্দেশই দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনামায় বলা হয়েছে, কনটেইনমেন্ট জোনের বাইরে সারা রাজ্য, জেলা, মহকুমা, ছোট শহর এমনকি গ্রামেও লকডাউন কার্যকর করা যাবে না। তা করতে হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে করতে হবে। এই গাইডলাইন কার্যকর হবে ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে সেপ্টেম্বর মাসে তিনদিনের লকডাউন ঘোষণা করে দিয়েছে।

আগামী ৩১ অগস্ট বাংলায় যে লকডাউন (Lockdown) রয়েছে তা হবে বলেই মনে করা হচ্ছে। কারণ ওই দিন পর্যন্তই আনলক তিনের গাইডলাইন কার্যকর থাকবে। কিন্তু, সেপ্টেম্বর মাসের ঘোষিত তিনদিনের লকডাউন নিয়ে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ সারা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করে দিয়েছে। এদিনের কেন্দ্রীয় সরকারের নির্দেশিকার পর ওই তিন দিনের লকডাউন কী হবে তা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে।

আনলক-৪-এর নির্দেশিকায় জনজীবন স্বাভাবিক করতে আরও কিছু বিধি সরিয়ে নিয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো চলতে পারে। তা ছাড়া কনেটেইনমেন্ট জোনের বাইরে নবম থেকে দ্বাদশ শ্রেণির ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার ক্ষেত্রেও অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে যেমন ইচ্ছে লকডাউন ঘোষণাতে বেরি পরিয়ে দিল কেন্দ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *