Breaking News
Home / TRENDING / স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : মোদির সহযোগিতায় ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : মোদির সহযোগিতায় ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ শুরু

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :

এবার ভারত-বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ শুরু হবে। তাও আবার বাংলাদেশের স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তীতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে এই প্রয়াস সফল হতে চলেছে। এ প্রসঙ্গে জানিয়েছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (Railway Minister of Bangladesh MD. Nurul Islam Sujan) বলেছেন, “নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ আগামী ২৬ মার্চ শুরু হবে।” স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এদিন দুই দেশের প্রধানমন্ত্রী ওই রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন। ২৮ অগাস্ট শুক্রবার বিকেলে চিলাহাটিতে ভারত-বাংলাদেশ সংযোগ রেলপথের নির্মাণ কাজ পরিদর্শনকালে মন্ত্রী একথা জানান। এ সময় রেলমন্ত্রী বলেছেন, “করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের মহামারী অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটি উদ্বোধন হবে। আর যদি সম্পূর্ণ নিরাপদ না হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে।” তিনি আরও বলেন, “আমরা আশা করছি আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের রেল লাইন নির্মাণ কাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত হতে পারবো। ভারতের অংশে যেটুকু বাকি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার অনুরোধ জানানো হবে।”

রেল সংযোগটির গুরুত্ব সম্পর্কে মন্ত্রী আরও বলেন, “অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। ভারত-পাকিস্তান ভাগ হওয়ার পরেও ১৯৬৫ সাল পর্যন্ত এ লাইনটি চালু ছিল। কলকাতা থেকে এ পথে ট্রেন চলাচল করতো। সেই রেল যোগাযোগটি ১৯৬৫ সালের পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheik Hasina) এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে যে সোনালী অধ্যায়ের সূচনা হয়েছে তারই ফলশ্রুতিতে এই রেলপথ পুণরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে।” তিনি আরও বলেন, “গত জুন মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের মহামারীর কারণে আমরা মহাদুর্যোগের মধ্যে আছি। সে কারণে আমাদের অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হয়েছে। তার পরেও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ প্রকল্পটি অনেকটা চলমান আছে। অন্যান্য প্রকল্পের মত এ প্রকল্পেরও এক বছর মেয়াদ বাড়ানো হলেও প্রকল্পটির বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এবং প্রকল্প পরিচালকের আন্তরিকতায় কাজটি শেষ পর্যায়ে রয়েছে। আমাদের মাত্র দেড় কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ বাকি আছে, সেটি আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে।”

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলপথ সচিব মো. সেলিম রেজা, রেলের পশ্চিমাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক মিহির কান্তি গুহ, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেল স্টেশন চত্বরে প্রকল্পটির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। বাংলাদেশ অংশে ম্যাক্স ইনফ্রাসট্রাকচার লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *