Breaking News
Home / TRENDING / সুস্থ হয়ে শীঘ্রই ফিরছেন অমিত শাহ, জানিয়ে দিল এইমস

সুস্থ হয়ে শীঘ্রই ফিরছেন অমিত শাহ, জানিয়ে দিল এইমস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমে গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। কোভিড সংক্রমণ পরবর্তী দুর্বলতা কাটিয়ে উঠলেও, দুর্বলতার কারণে তাকে ভর্তি করা হয় দিল্লির এইমস হাসপাতাল। সেখানেই এখন সুস্থ হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। হাসপাতাল সূত্রে খবর, খুব শীঘ্র ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। শনিবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের তরফে তাঁর সুস্থতার কথা জানানো হয়েছে। এইমসের চেয়ারপার্সন আরতি ভিজ বিবৃতি প্রকাশ করে বলেছেন, ‘‘কোভিড-পরবর্তী চিকিৎসার জন্য এমসে ভর্তি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি সেরে উঠেছেন এবং খুব শীঘ্র ওঁকে ছেড়ে দেওয়া হতে পারে।’’

গত ২ অগস্ট কোভিড-১৯ (Covid-19) সংক্রমণ ধরা পড়ায় গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন বিজেপি সভাপতি। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেদিন তিনি টুইট করে জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।” ফের ১৭ অগস্ট রাতে অমিত শাহকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, প্রাক্তন বিজেপি সভাপতির নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির এক বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় তাঁর। সেই রিপোর্টে বুকে সংক্রমণ থাকায় এইমসে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের সংক্রমণের পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। এবার তিনি সেই সমস্যা কাটিয়ে উঠেছেন বলে জানিয়ে দিল এইমস হাসপাতাল কর্তৃপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *