Breaking News
Home / TRENDING / জনতা কারফিউ শিকেয় : পার্কসার্কাসে মোদীর মুণ্ডুপাত সিএএ বিরোধী আন্দোলনকারীদের

জনতা কারফিউ শিকেয় : পার্কসার্কাসে মোদীর মুণ্ডুপাত সিএএ বিরোধী আন্দোলনকারীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকা ‘জনতা কারফিউ’-কে পাত্তা দিল না পার্কসার্কাসের সিএএ বিরোধী আন্দোলনকারীরা। রবিবার দুপুরে বহু সংখ্যালঘু সমাজের মানুষ পার্কসার্কাসে জমায়েত হন। ‘জনতা কারফিউ’ না মেনেই তারা ধর্নায় বসেন। মাইকে দিব্যি চলেছে নাগরিক সংশোধনী আইনের (CAA) বিরোধী বক্তৃতা। সঙ্গে পাল্লা দিয়ে চলেছে প্রধানমন্ত্রীর মুণ্ডুপাত। আর বক্তারা মোদীর বিরুদ্ধে সুর চড়ালেই হাততালির ফোয়ারা ছুটিয়েছেন আন্দোলনকারীরা।

করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কে গোটা দেশের মানুষ যখন আতঙ্কিত। একের পর এক রাজ্য ‘লকডাউন’ ঘোষনা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব ধরনের জমায়েত বন্ধ করতে রাজ্যের মানুষের কাছে আবেদন করেছেন। তখনই পার্কসার্কাস ময়দানে দিব্যি আন্দোলন চালিয়েছেন আন্দোলনকারীরা। করোনার আতঙ্ক নিয়েই আন্দোলন চলবে বলে পরিস্কার জানিয়েছেন পার্ক সার্কাসের আন্দোলনকারীরা। তবে পার্কসার্কাসে আন্দোলনে বসার আগে তারা সাবান বা স্যানেটাইজার দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন বলেও দাবি করেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *