Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীকে ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ মুখ্যমন্ত্রীদের

প্রধানমন্ত্রীকে ধাপে ধাপে লকডাউন তোলার পরামর্শ মুখ্যমন্ত্রীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে মত দিলেন দেশের প্রায় সব মুখ্যমন্ত্রী। শনিবার মাস্ক পরে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দেশের অধিকাংশ মুখ্যমন্ত্রীই লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে বা তা ধাপে ধাপে তুলে দেওয়ার পক্ষে। সেই সঙ্গে বৈঠকে অর্থ সাহায্যের অঙ্ক বাড়ানোর দাবিও উঠতে পারে। করোনা সংক্রমণে রাশ টানতে আরও টেস্ট বাড়ানোর প্রয়োজন বলেও মুখ্যমন্ত্রীদের মত। যদিও, এখনই লকডাউন তোলার পক্ষে মত নেই তাদের।

ইতিমধ্যেই বৃহস্পতিবার ওড়িশা লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করে দিয়েছে। লকডাউনের মেয়াদ বাড়িয়েছে পঞ্জাবও। ওসৈই পথে হেঁটে লক়ডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই সওয়াল করছে রাজস্থান, ছত্তিসগড় সরকার। ভিডিও কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়, যোগী আদিত্যনাথ, পিনারাই বিজয়ন, উদ্ধব ঠাকরে, জগনমোহন রেডডি সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। এর আগে, গত ২ এপ্রিল মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রথম ভিডিয়ো-বৈঠক করেন প্রধানমন্ত্রী। সে সময় লকডাউন কী ভাবে তোলা যায়, সেই বিষয়ে পরামর্শ চান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, “আমি সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত। যে ভাবেই হোক এই সঙ্কট থেকে দেশ বেড়িয়ে আসবে। আমি ২৪x৭ সজাগ রয়েছি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *