চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান (Rambilas Paswan) চিঠি লিখলেন বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। চিঠিতে এই সাংসদ সাংবাদিক উল্লেখ করেছেন, গত ২৫ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেশনে পণ্যসামগ্রী বন্টনের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। মূলত শাসকদল তৃণমূল নেতাদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি। স্বপন দাশগুপ্ত অভিযোগ করেছেন, রাজ্যের শাসকদলের নেতারা তাঁদের পছন্দ মতো কিছু মানুষকে তাঁর প্রাপ্যের থেকেও বেশি জিনিস দিচ্ছেন।
চিঠিতে বিজেপি (BJP) নেতা আরও অভিযোগ করা হয়েছে, গোটা দেশ যখন একটা ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করছে তখন সাধারণ মানুষকে এইভাবে বঞ্চিত করা কখনই কাম্য নয়। তাঁদের প্রাপ্য অত্যাবশ্যকীয় পণ্য যদি রাজনৈতিক কারণে তাঁরা না পান। তাহলে তা অমানবিকতারই পরিচয়। রাজ্যসভার সাংসদ অভিযোগ করেন, “আমি এটা জানি যে আপনার মন্ত্রক বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রেশন দোকানের মাধ্যমে গ্রাহকদের সঠিক সামগ্রী সরবরাহের বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে না। তাই রাজ্যে চলা এই পক্ষপাতিত্বের বিষয়টি আপনার নজরে আনার চেষ্টা করলাম। আমি আশাকরি, আপনি এই বিষয়টি খতিয়ে দেখবেন। আর পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন সরকারকে এই বার্তা দেবেন যে এখন পক্ষপাতিত্বের রাজনীতি করার নয়, মানুষের পাশে দাঁড়ানোর সময়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news