চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পশ্চিমবঙ্গ থেকে দিল্লির নিজামুদ্দিনে (Nizamuddin) যারা গিয়েছিল তাদের মধ্যে ৫৪ জনকে চিহ্নিত করে নিউটাউনের হজহাউসে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল। পরবর্তীকালে দিল্লির নিজামুদ্দিন থেকে ফিরে আসা এই ৭৬ জন যাদের সঙ্গে মেলামেশা করেছিল তাদেরকেও চিহ্নিত করে নিউটাউনের হজ হাউসে আনা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২১৫ জনকে চিহ্নিত করে রাখা হয়েছে তাদের চিকিৎসা চলছে। আরও কাদের সঙ্গে সামাজিক মেলামেশা করেছিল তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ প্রশাসন।
প্রসঙ্গত, নিজামুদ্দিন এলাকার একটি মসজিদে তাবলিগ-ই-জামাতে অংশ নেওয়াদের মধ্যে এখনও পর্যন্ত অন্তত ৩০০ জনের শরীরে পাওয়া গিয়েছে সংক্রমণের নমুনা। তাঁদের মধ্যে ১৯০ জন রয়েছেন শুধু তামিলনাড়ুতেই। এছাড়াও অন্ধ্রপ্রদেশে রয়েছেন ৭০ জন, দিল্লিতে ২৪ জন, তেলেঙ্গানাতে ২১ জন, আন্দামানে ১০, অসমে ৫, পুদুচেরিতে ২ জন এবং জম্মু ও কাশ্মীরে ১ জন।
জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে যোগ দেওয়া অসংখ্য মানুষ ছড়িয়ে পড়েছেন বিভিন্ন রাজ্যে। বিদেশ থেকে আসা বহু নাগরিকও ঘুরে বেড়িয়েছেন একাধিক জায়গায়। ইতিমধ্যেই এই সংগঠনটির প্রধান মৌলানা সাদ এবং আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই সাতজনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলাও রুজু করেছে দিল্লি পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news