Breaking News
Home / TRENDING / “লকডাউন না হলে দেশে করোনা আক্রান্ত হতেন ৮ লক্ষের বেশি মানুষ।” দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

“লকডাউন না হলে দেশে করোনা আক্রান্ত হতেন ৮ লক্ষের বেশি মানুষ।” দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউন পরিস্থিতিতে হাজারো সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন এর মেয়াদ বৃদ্ধি করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের নেওয়া এই সিদ্ধান্তের ফলে যে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ভারতের মতো দেশে নিয়ন্ত্রণে রাখা গেছে। গাজর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব লভ আগারওয়াল। লকডাউন পরিস্থিতি জারি করা না হলে দেশে আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পার হয়ে যেত বলেই মত প্রকাশ করেছেন তিনি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, “২২ মার্চ জনতা কার্ফু ঘোষণা করা হয়েছিল। ২৫ মার্চ থেকে আমাদের দেশে লকডাউন চলছে। আমাদের কাছে একটা স্ট্যাটিসটিক্স রয়েছে। তাতে দেখা যাচ্ছে, যদি লকডাউন ও করোনা সংক্রমণে নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়া হত তাহলে এই সংক্রমণের হার ৪১ শতাংশ হত। ফলে এতদিনে সংক্রামিতের সংখ্যা হত ২ লক্ষ ৮ হাজার ৫৪৪। যদি লকডাউন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করে সংক্রমণ রোখার চেষ্টা করা হত, তাহলে এই সংক্রমণ ২৯ শতাংশ হারে বেড়ে এতদিনে হত ৪৫ হাজার ৩৭০।”

একটি পরিসংখ্যান দেখিয়ে লব আগরওয়াল বলেছেন, “যদি লকডাউন ও করোনা সংক্রমণে নির্দিষ্ট পরিকল্পনা না নেওয়া হত তাহলে ১৫ এপ্রিল পর্যন্ত সংক্রামিতের সংখ্যা হত ৮ লক্ষ ২০ হাজার। যদি লকডাউন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করে সংক্রমণ রোখার চেষ্টা করা হত, তাহলে ১৫ এপ্রিল পর্যন্ত সংক্রামিতের সংখ্যা হত ১ লক্ষ ২০ হাজার। সেই হিসেবে আমরা এই সংক্রমণ রুখতে অনেকটাই সফল হয়েছি।”

ছবি সৌজন্য : এএনআই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *