Breaking News
Home / TRENDING / শুরু হল নবান্ন স্যানিটাইজ করার কাজ : দুদিন ছুটি সব দফতরেই

শুরু হল নবান্ন স্যানিটাইজ করার কাজ : দুদিন ছুটি সব দফতরেই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুরু হল নবান্ন (Nabanna) স্যানিটাইজ করার কাজ। রবিবার সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে এই কাজ। শনিবার বিকেলের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন রবি ও সোমবার বন্ধ থাকবে নবান্ন। এই দুই দিন চলবে রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর স্যানিটাইজ করার কাজ। প্রসঙ্গত, গত মার্চ মাসে রাজ্যে‌ প্রথম করোনা আক্রান্তের নবান্নের উচ্চপদস্থ আমলা ছেলের শরীরে। বাড়িতে ছেলে কারণে আক্রান্ত হলেও কাউকে না জানিয়েই প্রশাসনিক বৈঠকের যোগ দিয়েছিলেন ওই আমলা। বিষয়টি জানাজানি হওয়ার পর নবান্ন ও মহাকরণে ওই আমলার কক্ষ সাইজ করে সিল করে দেওয়া হয়েছিল। কিন্তু কখনওই, নবান্ন বা অন্য কোনও সরকারি দপ্তরের সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়নি। সেই লক্ষ্যেই প্রথম পর্যায়ে নবান্ন থেকে স্যানিটাইজ করার কাজ শুরু হয়েছে বলেই খবর প্রশাসনিক মহলে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আগামী মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত মন্ত্রীকে সংশ্লিষ্ট দপ্তরে কাজে যোগ দেওয়ার। মনে করা হচ্ছে নবান্ন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর জীবাণুমুক্ত করার কাজ এর পরেই তিনি মন্ত্রীদের সংশ্লিষ্ট দপ্তরে যোগ দিতে বলেছেন। কারণ লকডাউন ঘোষণার পর থেকেই মন্ত্রীরাও গৃহবন্দি অবস্থায় রয়েছেন। মাঝেমধ্যে নির্বাচিত এলাকায় তাদের দেখা গেলেও দপ্তরে যাননি দু- একজন ছাড়া অনেকেই।

প্রথম থেকে ১৪তলা পর্যন্ত নবান্নের প্রতিটি কোন সাইজ করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রীদের কক্ষ এবং সরকারি কর্মী ও আমলাদের দপ্তর পুরোপুরি জীবাণুমুক্ত করার কাজ হবে এই দুই দিন। মঙ্গলবার থেকে আবার কাজ শুরু করবে নবান্ন। হাওড়া জেলার শিবপুরের প্রশাসনিক ভবনে রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি সহ অনেক উচ্চপদস্থ আধিকারিক দপ্তর রয়েছে। তাই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর দপ্তর সহ সমস্ত উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের ঘর গুলি ও জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করেছে রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *