চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে (Lockdown) জামায়াতে হঠাতে গিয়ে হাত কেটে নেওয়া হল এক পুলিশ আধিকারিক। রবিবার সকাল সওয়া ছ’টা নাগাদ এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের (Punjab) পাতিয়ালা জেলার সানউর সবজি মাণ্ডিতে। এদিন ভোরবেলায় সবজি বাজারে ভিড় করেছিল একদল যুবক। লকডাউনের মধ্যে জটলার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। ওই যুবকদের কাছে জানতে চাওয়া হয় তাদের কাছে কার্ফু পাস আছে কিনা। এরপরই পুলিশের উপর চড়াও হয় ওই যুবকরা। শুরু হয় গোলমাল, যোজনার মুহূর্তে ওই যুবকরা ধারালো অস্ত্রের কোপে হাত কেটে নেয় পুলিশের এক সাব ইন্সপেক্টরের। অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য পুলিশ আধিকারিকদের ওপর। আরও দু’জন পুলিশ আধিকারিক এই ঘটনায় গুরুতর জখম হন। হাত কেটে নেওয়া ওই পুলিশ আধিকারিকের নাম হারজিৎ সিং। পাঞ্জাব পুলিশ পাটিয়ালা কর্মরত এই আধিকারিক এএসআই পদমর্যাদা সম্পন্ন।
হাতে কোপ পড়া পুলিশ অফিসারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন পাতিয়ালার পুলিশ সুপার মনদীপ সিং সিধু। পুলিশ জানিয়েছে, হামলা চালানোর পরেই একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে পাটিয়ালা জনের আইজি জিতেন্দ্র সিং অউলাখ বলেন, “ঘটনায় সাতজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজন পুলিশের গুলিতে আহত হয়েছিল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বালবিরা গ্রামের একটি গুরুদুয়ারা থেকে গ্রেফতার করে পুলিশ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news