Breaking News
Home / TRENDING / লকডাউনে ব্যান্ডেল স্টেশনে রেল পুলিশের হাতে বিপুল বিদেশী মদ সহ গ্রেফতার ২

লকডাউনে ব্যান্ডেল স্টেশনে রেল পুলিশের হাতে বিপুল বিদেশী মদ সহ গ্রেফতার ২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের (Lockdown) মধ্যেই কালোবাজারির উদ্দেশ্যে মদ ভর্তি গাড়ি রওনা দিয়েছিলো। কিন্তু শেষ রক্ষা হলো না। রেল পুলিশের হাতে ধরা পরলো দুই যুবক সহ বিপুল পরিমান বিদেশী মদ। ঘটনাটি ব্যান্ডেল রেলওয়ে স্টেশন (Bandel Railway Station) সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর বুধবার গভীর রাত দেড়টা নাগাদ ব্যান্ডেল মোড়ের একটি বিলিতি মদের দোকান থেকে ৭৫০ মিলি-র মোট ৮৯৮ বোতল মদ একটি ম্যাটাডোরে করে রওনা দেয় দুই যুবক। উল্লেখ্য সেসময়ের ভিডিও ক্যামেরা বন্দি করে ফেসবুকে ছেড়ে দেয় স্থানীয়রা।

ওই দুই যুবকেরর মধ্যে ছিলো গাড়ির চালক ব্যান্ডেল সুভাষনগরের বাসিন্দা প্রবীর সাহা (২৪) এবং সাহাগঞ্জ ইশ্বরবাহার বাসিন্দা সেখ কুতুবুদ্দিন (২৭)। গাড়িটি সপ্তগ্রামের দিকে যাচ্ছিলো বলে খবর। পথে ব্যান্ডেল স্টেশনের সামনে তাঁদের গাড়ি আটকায় ব্যান্ডেলের আরপিএফ। সেই গাড়ি থেকেই ওই বিপুল পরিমান বিলিতি মদ উদ্ধার হয়। যার মোট বাজার দর চার লাখ ছয় হাজার তিনশো কুড়ি টাকা বলে। এর কয়েকগুন বেশী দামে সেই মদ কালোবাজারে বিক্রি হতো বলে রেল পুলিশ সুত্রে খবর। ধৃত দুজনকে গ্রেপ্তার করে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *