Breaking News
Home / TRENDING / “লকডাউন ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে না।” বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

“লকডাউন ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে না।” বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বৃহস্পতিবার তাঁর রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষণা করে দিয়েছেন। আর এদিন লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, “লকডাউন ভাঙা সম্ভব বলে মনে হচ্ছে না।” তবে এই বিষয়ে ১১ এপ্রিলের বৈঠকের পরই মন্তব্য করা যাবে।” মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘লকডাউন মানে দমবন্ধ করা পরিস্থিতি। কিন্তু রোগ বাড়ছে, তাই অখুশি হলেও এই পরিস্থিতি মেনে নিতে হবে। তবে এর মধ্যে নতুন সুযোগও রয়েছে।’’

মুখ্যমন্ত্রী দাবি করেন, ‘‘রাজ্যে এই মুহূর্তে ৮০ জন করোনা আক্রান্ত রয়েছেন। মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৫।’’ তিনি আরও বলেন, ‘‘এ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত মূলত ১১টি পরিবার।’’  বৈঠক চলাকালীন রাজ্যের একটি মানচিত্রে চিহ্নিত করা বিভিন্ন জায়গা দেখান মমতা। তিনি বলেন, ‘‘বাংলায় এই সাত থেকে আটটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। এগুলি নিয়ন্ত্রণ করতে হবে।’’

প্রসঙ্গত, আগামী শনিবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, সব রাজ্যের মুখ্যমন্ত্রী দের সঙ্গে কথা বলার পর দ্বিতীয় দফায় নকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। শুধু বৃহস্পতিবারই নয়, পশ্চিমবঙ্গের লকডাউন বৃদ্ধির ইঙ্গিত বুধবারের সাংবাদিক সম্মেলনেও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি বলেছিলেন, আগামী ১৯ মে পর্যন্ত আমাদের সাবধানে থাকতে হবে। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর, প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে, সম্ভবত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার পর তিনি পশ্চিমবঙ্গেও ১৯ মে পর্যন্ত লকডাউন বাড়াতে চান। যেহেতু প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি, তাই আনুষ্ঠানিক ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *