চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) সংকটের মোকাবিলায় আরও ১৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, “কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড হেলথ সিস্টেম প্রিপেয়ার্ডনেস প্যাকেজ’-এর অধীনে এই অর্থ দেওয়া হবে। ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম দফায়, ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দ্বিতীয় দফায় এবং ২০২১ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তৃতীয় দফায় ওই অর্থ দেওয়া হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অর্থ ভাগ করে দেওয়া হবে।” আরও জানানো হয়েছে, এই টাকায় গড়ে তোলা হবে কোভিড ১৯ রোগীদের চিকিৎসার জন্য বিশেষ হাসপাতাল ও ইনিটেনসিভ কেয়ার ইউনিট। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অক্সিজেন সরবরাহ করা হবে।
ডায়রেক্টর অব ন্যাশনাল হেলথ মিশনের তরফে এক সার্কুলারে বলা হয়েছে, “কোভিড ১৯ সংকটে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। সেজন্য একটি তহবিল গড়া হয়েছে। আমরা জাতীয় ও রাজ্য স্তরে স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলব। তাতে রোগ প্রতিরোধ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করা সহজ হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news