চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ দেশের সমস্ত প্রদেশ কংগ্রেস সভাপতি দেশ সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁধী। করোনা ভাইরাসের সংক্রমণ তথা লকডাউন পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ কেমন আছেন তা জানতেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবার এই মর্মে এআইসিসি থেকে সংশ্লিষ্ট রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পাঠিয়েছি।
প্রসঙ্গত, ইতিমধ্যে দলগত বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতিরা নিজ নিজ উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে জেরবার দুঃস্থ মানুষদের সাহায্যের উদ্যোগ নিয়েছেন। কিন্তু, এআইসিসি জানতে চায় সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় সরকার এমন পরিস্থিতিতে কি কি উদ্যোগ নিয়েছে ? তাই রাজ্য সভাপতিদের মারফৎ প্রকৃত চিত্র জানতে সোনিয়া গাঁধী (Sonia Gandhi) এই বৈঠক করবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news