Breaking News
Home / TRENDING / শুনশান রাস্তাঘাট : সেপ্টেম্বরে লকডাউনের প্রথম দিনেই ব্যাপক সাড়া

শুনশান রাস্তাঘাট : সেপ্টেম্বরে লকডাউনের প্রথম দিনেই ব্যাপক সাড়া

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সেপ্টেম্বর মাসে সপ্তাহের প্রথম দিনেই সাপ্তাহিক লকডাউন (Lockdown)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশে লকডাউনের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কিন্তু ৭,১১ ও ১২ সেপ্টেম্বর আগে থেকেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কারী রাজ্য সরকার নিজেদের অবস্থানে অনড় থেকে তিনদিনের ঘোষিত লকডাউন কার্যকর করবে বলে জানিয়ে দিয়েছে। সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী সেপ্টেম্বরে প্রথম লকডাউন হচ্ছে আজ।

সোমবার শহরে কলকাতা পুলিশের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে নারকেলডাঙ্গা মেন রোডে ড্রোন উড়িয়ে কলকাতা পুলিশের তরফ থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ড্রোনের মাধ্যমে বৃহত্তর জায়গা একসঙ্গে নজর রাখা সম্ভব হয়। এদিন নারকেলডাঙ্গা মেন রোডে পুলিশের কড়া নজরদারি থাকছে। কারণ গত মাসের শেষ সপ্তাহে নারকেলডাঙ্গা মেন রোডে একাধিক লোক রাস্তার ওপর দেখা গিয়েছিল । সেহেতু সকাল থেকেই নারকেলডাঙ্গা মেন রোডে কলকাতা পুলিশের তরফ থেকে জোর কদমে নজরদারি চালানো হচ্ছে ।

শুধু তাই নয়, রাস্তা দিয়ে কোনও গাড়ি বা অহেতুক কোনও মানুষ রাস্তায় বেরোলে তাদেরকে পুলিশ আটক করছে এবং জিজ্ঞাসাবাদ করছে কেন তারা রাস্তায় বেরিয়েছেন । গাড়ি আটক করেও পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন তারা। সদুত্তর না পেলে পুলিশ তাদের আটক করছে। তবে যারা বাড়ির বাইরে বেরিয়েছি ঘোরাঘুরি করছেন পুলিশ তাদের নির্দেশ দিচ্ছেন তারা যেন বাড়িতে ফিরে যান। রাস্তায় ঘোরাঘুরি না করে। নারকেলডাঙ্গা মেন রোডের রাজাবাজার এলাকার বৃহত্তর জায়গা হওয়ার দরুন এদিন সকাল বেলা ড্রোন উড়িয়ে পুরো জায়গার ওপর নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *