Breaking News
Home / TRENDING / ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি

ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত নারকেলডাঙার ছাগলপট্টি বস্তি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সপ্তাহের শুরু সোমবার দিনকেই নারকেলডাঙ্গা ছাগল পট্টিতে বিধ্বংসী আগুন লাগে । আগুনে পুড়ে গেছে ইতিমধ্যে পঁচিশটি বাড়ি। আগুন লাগার ফলে এই ঝুপড়িগুলি একেবারে পুড়ে গেছে। ইতিমধ্যে দমকলের দশটি ইঞ্জিন উপস্থিত হয়েছে, নারকেলডাঙ্গা ছাগল পট্টিতে। উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু( Sujit Bose)। তিনি জানিয়েছেন, কি আগুন লেগেছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় । ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে আগুন কি থেকে লেগেছে। তবে দমকলের দশটি ইঞ্জিন ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে তিনি জানিয়েছেন। মানুষের কোনও ক্ষতি না হলেও ঘরবাড়ি পুড়ে গিয়ে। তাতে ঝুপড়িবাসী মানুষের ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ইতিমধ্যেই ওই জায়গায় মানুষের হাহাকার ছবি স্পষ্ট চোখে পড়েছে। একবারে পুড়ে ছারখার হয়ে গেছে ঝুপড়ি গুলি। আজ সাপ্তাহিক লকডাউন। তার মধ্যেই ঘটে গেল এই ঘটনা । গত সপ্তাহে লকডাউনের দিনও পার্কস্ট্রিটের পার্ক ম্যানশনে আগুন লেগে গিয়েছিল। আর এই দিন এই সপ্তাহের লকডাউন এবং সপ্তাহের প্রথম দিনেই বিধ্বংসী আগুন লাগল নারকেলডাঙ্গা ছাগল পোট্টিতে এই । লকডাউনে মানুষের কাজের অবস্থা খুবই খারাপ । তার মধ্যে ঘরবাড়ি পুড়ে গিয়ে মানুষের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়লো । তবে সুজিত বসু জানিয়েছেন এই সমস্ত সাধারণ মানুষের পাশে রাজ্য প্রশাসন অবশ্যই দারাবে। তবে এখন দেখার বিষয় কি থেকে এই আগুন লেগেছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *