চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক চিকিৎসকের। রবিবার রাজ্যের অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা তথা চিকিৎসক বিপ্লব দাশগুপ্তের মৃত্যু হয়েছে। সোমবার কোভিড আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু হল রাজ্যে। শিশির মন্ডল নামে ওই চিকিৎসক কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অস্থি বিষয়ক ছিলেন। সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে এদিন রাত ৮ টায় তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন।
তবে শিশির মন্ডলের মৃত্যুর জন্য কোভিড ১৯ রোগের কথা জানায়নি স্বাস্থ্য ভবন। অডিট কমিটির রিপোর্টের পরই তা স্পষ্ট হবে বলে জানা গিয়েছে। শিশির মন্ডলের শরীরে যে করোনা পজিটিভ রয়েছে তা ক’দিন আগে জানা গিয়েছিল। তাঁর শরীরে করোনা সংক্রমণের উপসর্গও দেখা দেওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বেসরকারি হাসপাতালে ১৪ এপ্রিল ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর শারীরিক অবস্থান অবনতি হয়েছিল গত কয়েক দিনে। শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে ১৭ তারিখ থেকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news