Breaking News
Home / TRENDING / লকডাউন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্র

লকডাউন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ কেন্দ্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দেশে করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের গ্রাফ ঊর্ধ্বমুখী। এমতাবস্থায় বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে সংক্রমনের গতিরোধ করতে আবারও লকডাউনের (Lockdown) পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার। কিন্তু, একটি সরকারি সূত্র জানাচ্ছে, আবারও লকডাউন জারি করা হবে কি না, তা নিয়ে কোনও স্পষ্ট সিদ্ধান্তে আসতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। আগামী ১৬ ও ১৭ তারিখে দু’দফায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করবেন। বৈঠকে প্রধানমন্ত্রীর বুঝতে চাইবেন, কোন রাজ্য কিভাবে করোনা পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে।

করোনা ভাইরাসের সংক্রমনের মোকাবিলা করতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সপ্তাহন্তে কড়া লকডাউনের পথ নিয়েছে। রাজস্থানের অশোক গেহলট সরকার রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা সিল করে দিয়েছে। দিল্লি উত্তর প্রদেশ সহ পশ্চিমবঙ্গ তামিলনাড়ুর করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধির ঘটনায় উদ্বেগে রয়েছে কেন্দ্রীয় সরকার। তাই লকডাউন না করে বিকল্প পথে কিভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলা করা যায় সে বিষয়ে ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সংক্রমনের মোকাবিলা করতে বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষা করানোর কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলতে চাই মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এছাড়াও ওই বৈঠকে লকডাউন অথবা লকডাউন ছাড়া কিভাবে সংক্রমণের গতি রোধ করা যায়, তা নিয়েও আলোচনা হবে। সেই আলোচনার আগে ফের লকডাউন চালু হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে দেশজুড়ে। সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনও মতামত দিতে নারাজ কেন্দ্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *