চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আজ থেকে খুলল বেলুড় মঠের (Belur Math) দরজা। সোমবার সকাল ন’টায় সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয় বেলুড় মঠের সিংহদুয়ার। তবে একাধিক বিধি নিষেধ, এবং নিরাপত্তা মেনেই খোলা হয়েছে মন্দির। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে দর্শনার্থীদের জন্য মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মূল দরজায় বসানো হয়েছে স্যানিটাইজার মেশিন। তবে মন্দিরের দরজা খুললেও সমস্ত জায়গায় যাওয়ার অনুমতি মিলবে না দর্শনার্থীদের। রামকৃষ্ণ মন্দির, ব্রহ্মনন্দ মন্দির, সারদা মায়ের এবং বিবেকানন্দ মন্দির এই আপাতত প্রবেশের অনুমতি দেওয়া হবে দর্শনার্থীদের। সকাল ন’টা থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত যে কেউ এসে দর্শন করতে পারবেন।
প্রসঙ্গত, শনিবার মঠের এক মহারাজ কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছে। ৭৮ বছরের ওই সঞ্জীব মহারাজের করোনা ভাইরাসের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। তারপর বেলুড় মঠ মন্দির খোলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু এদিন যাবতীয় সমস্যার অবসান ঘটিয়ে খুলে দেয়া হল বেলুড় মঠের দরজা। গত শনিবারে খুলে দেওয়া হয়েছে দক্ষিণেশ্বর মন্দির। সেক্ষেত্রেও চালু হয়েছে স্বাস্থ্যবিধি।
করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত বেলুড় মঠের মহারাজ গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। পরে করোনা সংক্রমনের উপসর্গ দেখা দিলে তাঁকে ভর্তি করা হয় কলকাতা পিয়ারলেস হাসপাতালে। সেখানেই তাঁর করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ আসে। মহারাজের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেছে। তাই শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। তাঁকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news