Breaking News
Home / TRENDING / চ্যানেল হিন্দুস্তানের খবরই সত্য প্রমাণিত হল, ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল লক ডাউনের মেয়াদ

চ্যানেল হিন্দুস্তানের খবরই সত্য প্রমাণিত হল, ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল লক ডাউনের মেয়াদ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চ্যানেল হিন্দুস্তান ২৬ মার্চ খবর করেছিল যে দীর্ঘায়িত হতে পারে লকডাউন। আগামী ১৫ এপ্রিলের পরিবর্তে লকডাউন চলতে পারে ৩০ এপ্রিল পর্যন্ত। সেই খবরই সত্যি হল। আজ শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৩০ তারিখ পর্যন্ত লকডাউন চলবে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরে বেরনোর পর লকডাউন যে বাড়ছে তার ইঙ্গিত দেন। তিনি টুইট করে বলেন, প্রধানমন্ত্রী লকডাউন বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা প্রশংসনীয়।

পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভারতের অবস্থা ভাল কারণ ভারত দ্রুত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল। এখন যদি লকডাউন তোলা হয় তাহলে করোনা আটকানোর সমস্ত প্রচেষ্টা অঙ্কুরেই বিনষ্ট হবে। শনিবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন জান হ্যায় তো জাহান হ্যায়। অর্থাৎ প্রাণ বাঁচানো আগে। তারপর সব কিছু। তারপরেই তিনি বলেন যে এই সময় কাটিয়ে ওঠার পর সামনে এমন সময় আসছে যখন সব কিছু সুরক্ষিত থাকবে। শুধু কষ্ট করে এই সময়টুকু কাটিয়ে দেওয়ার অপেক্ষা।

এদিন আদিত্যনাথ যোগী, কেজরীবাল, উদ্ধব ঠাকরে সহ আরও কয়েকজন মুখ্যমন্ত্রী লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সন্মেলনে জানান যে আর্থিক দিক সামাল দিতে তিনি প্রধানমন্ত্রীকে জিডিপি-এর ৬ শতাংশ খরচ করতে বলেছেন। এছাড়াও তিনি অমিত শাহকে বলেন আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখা উচিত। কারণ এখন বাইরে থেকে দেশে লোক ঢোকার চেষ্টা করছে। এই সময় লোক ঢুকে গেলে পুরো উত্তর-পূর্ব ভারত বিপদে পড়বে। এছাড়াও তিনি জিএসটি বাবদ বকেয়া আড়াই হাজার কোটি টাকা মিটিয়ে দিতে বলেছেন কেন্দ্রকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *