Breaking News
Home / TRENDING / পশ্চিমবঙ্গে লকডাউন মানা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া চিঠি নবান্নে

পশ্চিমবঙ্গে লকডাউন মানা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রকের কড়া চিঠি নবান্নে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের অনেক জায়গায় লকডাউনের শর্ত ঠিকমতো মানা হচ্ছে না বলে রাজ্য সরকারকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home ministry)। শুক্রবার রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ওই চিঠি পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই চিঠির প্রাপ্তির স্বীকারোক্তি না পাওয়া গেলেও, তা প্রকাশ এনে দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শনিবার দুপুরে নিজের টুইটারে একটি টুইট করেন তিনি। সেখানেই টুইটার সঙ্গে বাবুল সুপ্রিয় সেই চিঠিটি পোস্ট করে দেন। তিনি লিখেছেন, “এই নিন অনেকদিন ধরেই প্রশ্ন তুলছিলাম,গতকালও বলেছি ফুল, মিষ্টি ইত্যাদির ওপর থেকে লকডাউনের নিষেধাজ্ঞা তুলে নিয়ে কি বোঝাতে চাইছেন দিদি?উনি কি বলতে চাইছেন যে ওনার নেতৃত্বে বাংলা করোনা-কে হারিয়ে দিয়েছে?আর ভয়ের কিচ্ছু নেই? আসলে #DisasterManagemntAct -এর অবমাননা করছেন উনি-এটাই সত্যি!” ঘটনাচক্রে, যেদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন এই চিঠি প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ঘটনার ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপ তৈরি হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রশাসনিক মহলের কথায়, এমন কড়া চিঠি পশ্চিমবঙ্গ সরকারের উপর চাপ বাড়বে স্বাভাবিকভাবেই। কারণ গত কয়েকদিন ধরেই প্রথমে মিষ্টির দোকান ও পরে হাওড়ায় থাকা রাজ্যের সবচেয়ে বড় ফুলের বাজার খুলতেও সায় দিয়েছে নবান্ন। আর তাতেই বিপত্তি ঘটেছে বলে মনে করছে প্রশাসনিক মহলের একাংশ। স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো ওই চিঠিতে বেশকিছু এলাকার নাম উল্লেখ করা হয়েছে। মূলত সেই এলাকাগুলি সংখ্যালঘু অধ্যুষিত।কলকাতার রাজাবাজার, ইকবালপুর, নারকেলডাঙা, তপসিয়া, মেটিয়াবুরজ, গার্ডেনরিচ, নারকেলডাঙা, মানিকতলা এলাকায় শাক সবজি, মাছ, মাংসের বাজারে মানুষের ভিড় হচ্ছে। সেখানে কোনওরকমই সোশাল ডিস্টেন্সিংয়ের শর্ত মানা হচ্ছে না। বিশেষ করে নারকেলডাঙা এলাকায় যখন বেশ কয়েকজনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে, তার পরেও এরকম চলছে।ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করে কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর জন্যও ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ওই চিঠি পাঠিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি শ্রীনিবাসু কে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *