Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ জ্বালিয়ে মমতার সরকারের রোষানলে বেলপাহাড়ী হাসপাতাল কর্তৃপক্ষ
HANGZHOU, CHINA - SEPTEMBER 04: (RUSSIA OUT) Indian Prime Minister Narendra Modi arrives to the plenary session of G20 Hangzhou Summit on September 4, 2016 in Hangzhou, China. (Photo by Mikhail Svetlov/Getty Images)

প্রধানমন্ত্রীর ডাকে প্রদীপ জ্বালিয়ে মমতার সরকারের রোষানলে বেলপাহাড়ী হাসপাতাল কর্তৃপক্ষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে সাড়া দিয়ে রবিবার রাত ‘৯টায়৯মিনিটে’র (9baje9minit) জন্য আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ জ্বেলেছিল বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাতেই বেজায় চটেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলস্বরূপ, ওই হাসপাতালের দায়িত্বরত মেডিক্যাল অফিসারকে শো-কজ নোটিশ ধরিয়েছেন ঝাড়গ্রাম জেলা‌র স্বাস্থ্য অধিকর্তা। এই খবর জানা মাত্রই সেই নোটিসকেই ‘দুর্ভাগ্যজনক’ বলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। গত রবিবার রাতে বেলপাহাড়ি হাসপাতালে বহু চিকিৎসাধীন রোগী থাকা সত্বেও আলো নিভিয়ে প্রদীপ জ্বালানো হয়। কোনও হাসপাতালে ওই কর্মসূচি পালনের সরকারি নির্দেশ না থাকা সত্বেও বেলপাহাড়ি হাসপাতালের কর্মীরা তা পালন করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, সেই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩২ জন রোগী। তাঁদের মধ্যে আবার তিন জন সদ্যোজাত ও ছ’জন আসন্নপ্রসবা ছিলেন। তবু রবিবার রাত ৯টা বাজতেই আলো নিভিয়ে দেওয়া হয় হাসপাতালের। গোটা হাসপাতাল ভবন সাজানো হয়ে প্রদীপ ও মোমবাতি দিয়ে।

https://twitter.com/jdhankhar1/status/1248966960701825025?s=09

সেই ঘটনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার কারণ শোকজ নোটিস পাঠানো হয় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার তীর্থপ্রসাদ চক্রবর্তীকে। তাতে জানতে চাওয়া হয়েছে, কার নির্দেশে আলো নেভানো হল ? আর কেই বা মোমবাতি, প্রদীপ বাবদ অর্থ খরচ করেছে ? একই সঙ্গে জানতে চাওয়া হয়েছে কে এসব জিনিস কিনেছে কিংবা কার অনুমতিতে সেই ছবি, ভিডিও তোলা হয়েছে ? বৃহস্পতিবার পাঠানো এই নোটিসের জবাব ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়। শুক্রবার সন্ধ্যায় শো-কজ নোটিসের ছবি দিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার জন্য এই কারণ দর্শানোর নোটিস দুর্ভাগ্যজনক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *