চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
রাত পোহালেই মহারণ নন্দীগ্রামে ! তাও আবার তৃণমূল বনাম তৃণমূল। অনেক আগেই নন্দীগ্রামের তেখালি হাই স্কুলের মাঠে নন্দীগ্রামের সিপিএমের (CPM) সূর্যোদয় বর্ষপূর্তি উপলক্ষে এক জনসভার ডাক দিয়েছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও সভাটি ডাকা হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে। বর্তমানে শুভেন্দু বনাম তৃণমূল শীর্ষ নেতৃত্বের লড়াইয়ের কারণে নন্দীগ্রামেই এই সভার পাল্টা একটি জনসভা ডাকা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। যদিও, সভাটি আগে ছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ানের ডাকে। কিন্তু শুভেন্দু অনুগামীরা যেভাবে তাদের নেতাকে তুলে ধরতে জনসভা ঘিরে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছেন। তারই পাল্টা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে পাঠিয়ে হাজরাকাটায় জনসভা করবে তৃণমূল। সূত্রের খবর, সোমবার রাতে ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসু, দোলা সেনদের নিয়ে আয়োজিত সভা শেখ সুফিয়ানের হাত থেকে নিয়ে তৃণমূল (TMC) নেতৃত্ব নিজের হাতে নিয়েছে। এমন দ্বৈরথের আগেই জল্পনা শুরু হয়েছে, যে পরিবহন ও সেচমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী যেভাবে কৌশলে দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। পাল্টা চাল দিয়ে হাজরাকাটায় জনসভা করার কৌশল নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে, শুভেন্দুকে যোগ্য জবাব দিতে এই পন্থা নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে অধিকারীদের বিরোধী বলে পরিচিত রামনগরের বিধায়ক অখিল গিরিকে এবার গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে হরিশ চাটার্জী স্ট্রিটের ঠিকানা থেকে। নন্দীগ্রামের শুভেন্দুর জবাব হিসেবে যেমন শেখ সুফিয়ানকে তৈরি থাকতে বলা হয়েছে। তেমনি জেলা রাজনীতিতে অধিকারীদের জবাব দিতে অখিল গিরির ব্যবহার করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র।
আগামীকাল সকালে গোটা দেশের নজর যখন থাকবে বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। তখন বাংলার রাজনীতির কারবারিরা নজর রাখবেন নন্দীগ্রামের জোড়া জনসভা উপর। কারণ এই দিনটির ওপরই নির্ভর করছে বাংলার আগামী বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎ। কারণ এদিনের পর আর তৃণমূলের সঙ্গে এক সংসারে থাকা সম্ভব হবে না শুভেন্দু অধিকারীর, এমনটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। ঘটনাচক্রে, এদিন বিকেলে ফিরহাদ হাকিমের সভার পাশাপাশি আরও একটি সভা হবে নন্দীগ্রামে (Nandigram)। নন্দীগ্রাম বিধানসভা এলাকার চৌরাস্তায় হাজির থাকবেন তৃণমূলের তমলুক লোকসভা সংসদ সদস্য দিব্যেন্দু অধিকারী। মৌখিকভাবে এই সভাকে তৃণমূল কর্মী রেজাউল করিমের স্মরণ সভা বলা হলেও, আসলে ফিরহাদ হাকিম, পূর্ণেন্দু বসুদের পাল্টা এই সভা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news