Breaking News
Home / TRENDING / “ঐক্যের বার্তা দিতেই আলো জ্বালাবে দেশ।” জানালেন মুকুল রায়

“ঐক্যের বার্তা দিতেই আলো জ্বালাবে দেশ।” জানালেন মুকুল রায়

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

“ঐক্যের বার্তা দিতেই আলো জ্বালাবে গোটা দেশ।” রবিবার দমদম পার্কে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা মুকুল রায় (Mukul Roy)। সেখানে হাজার মানুষের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে একটি করে মাটির প্রদীপ হাতে তুলে দেন তিনি। সেখানেই এক প্রশ্নের উত্তরে প্রাক্তন রেলমন্ত্রী বলেন, “এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এখন সময় হচ্ছে গোটা দেশকে একসঙ্গে রুখে দাঁড়ানোর। একটা সলিডারিটি দেখানোর। ইউনিটি দেখানোর জন্য। দেখবেন ক্রিকেট খেলায় যখন দুই দল একসঙ্গে মাঠে নামে ১১ জন খেলোয়াড় গোল করে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে পরস্পরকে মনোবল বাড়ানোর কাজ করেন।” তিনি আরও বলেন, “সিম্বল অফ ইউনিটির জন্যই প্রধানমন্ত্রী প্রদীপ জ্বালানোর ডাক দিয়েছেন। তাই অস্ট্রলজিক্যাল ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমি যাচ্ছি না। এসবের অনেক সময় রয়েছে, সিম্বল অফ ইউনিটি হিসেবে দেখাতে হবে সারা ভারত এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে।”

মুকুল রায় বলেন, “করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত গোটা পৃথিবীকে পথ দেখাচ্ছে। এই লড়াইয়ে ঐক্যের বার্তা দিতেই আমরা সকলে প্রদীপ জ্বালাবো। প্রধানমন্ত্রী সেই বার্তাই আমাদের দিয়েছেন। করোনা ভাইরাসের মোকাবিলা‌ করতে নেমে মৃত্যুর সংখ্যা ভারত একটা জায়গায় আটকে দিয়েছে। অথচ পৃথিবীতে এগিয়ে থাকা বহু রাস্ট্র এই আক্রমনে নাজেহাল হয়ে গিয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসা শাস্ত্র থেকে সেই সব রাষ্ট্র আমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু ভারত ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে পথ দেখাচ্ছে, নেতৃত্ব দিচ্ছে।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারের সঙ্গে দেশের সমস্ত সরকার হাত মিলিয়ে এই রোগের মোকাবিলায় নেমেছে। সংসদীয় জেলা তাদের সীমিত ক্ষমতার মধ্যে গরিব মানুষকে সাহায্য করতে নেমেছে। তাই আমি এদের উৎসাহ জানাতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছি‌”

মুকুল বলেছেন, “এই লড়াইয়ে কোন রাজনীতি নেই সবাইকে পরস্পরের পাশে দাঁড়াতে হবে। সেই লড়াইয়ে করোনাকে হারিয়ে ভারত জয়ী হবে তা আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।” লেকটাউন দমদম পার্কে মুকুল রায় প্রদীপ তেল এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী দিনমজুর মানুষের হাতে তুলে দিয়ে সবাইকে প্রধানমন্ত্রী বড় কর্মসূচি পালন করতে বলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা বিজেপির সভাপতি কিশোর কর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *