Breaking News
Home / TRENDING / তবলিগ-ই-জামাতকে নিষিদ্ধ করার দাবি জানালেন তসলিমা নাসরিন

তবলিগ-ই-জামাতকে নিষিদ্ধ করার দাবি জানালেন তসলিমা নাসরিন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তবলিগ-ই-জামাতকে (Tablig-E-Jamat) নিষিদ্ধ করার দাবি জানালেন সাহিত্যিক তসলিমা নাসরিন। শনিবার একটি টুইট করে এই দাবি করেছেন তিনি। টুইটারে তিনি লিখেছেন, “তবলিগ-ই-জামাতের বিচক্ষণতার অভাবের কারণে অনেক মানুষ সংক্রামিত হয়ে মারা যেতে পারেন। এই সংগঠনটি এক শতাব্দী ধরে অজ্ঞতা এবং মৌলবাদ প্রচার করে আসছে। মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতার জন্য তাবলিগ-ই-জামাতকে নিষিদ্ধ করা উচিত।”

প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন এলাকায় জামাতের সমাবেশের কারণে ভারত জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তার জেরে দেশজুড়ে। এই ধর্মীয় জমায়েতের ফলে ভারতের ১৭টি রাজ্যে ছড়িয়ে পড়েছে মারণ এই ভাইরাস। তাই, ইসলামিক এই ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এই বিতর্কিত সাহিত্যিক। তবে ধর্মীয় গোড়া ইসলামিক সংগঠনের বিরুদ্ধে তসলিমার বিরোধিতা কোনও নতুন ঘটনা নয়। মৌলবাদীদের বিরুদ্ধে একাধিকবার নিজের স্পষ্ট মত প্রকাশ করে রোষানলে পড়েছেন তিনি। তা সত্ত্বেও মৌলবাদীদের বিরুদ্ধে নিজের মতপ্রকাশ বন্ধ রাখেননি তিনি। এদিন নিজের টুইট বার্তায় জামাতের বিরুদ্ধে সরাসরি নিষিদ্ধ করার দাবি তুলে দিয়েছেন তাসলিমা নাসরিন (Taslima Nasrin)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *