Breaking News
Home / TRENDING / মোমবাতি না জ্বালিয়ে কেনার অর্থ মুখ্যমন্ত্রীর তহবিলে দিতে বলল তৃণমূলে সোশ্যাল মিডিয়ার সদস্যরা

মোমবাতি না জ্বালিয়ে কেনার অর্থ মুখ্যমন্ত্রীর তহবিলে দিতে বলল তৃণমূলে সোশ্যাল মিডিয়ার সদস্যরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

শুক্রবার সকালে এক ভিডিও বার্তায় সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের ১৩০ কোটি জনতার রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য ঘরের বাতি নিভিয়ে বাড়ির দরজায় কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে মোমবাতি, প্রদীপ, টর্চ, মোবাইলের আলো জ্বালাতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর উদ্যোগের বিরোধিতা না করেই কিছুটা ভিন্ন পথে হাঁটল ‘ফেসবুক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি’ বা ফ্যাম। প্রধানমন্ত্রী রাত ৯টায় ঘরের বাতি নিয়ে প্রদীপ কিংবা মোমবাতি জ্বালাতে বলেছেন। কিন্তু, ফ্যাম (FAM) মোমবাতি কেনার বদলে, ওই মোমবাতি কেনার টাকা মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি তহবিলে দান করার আবেদন জানিয়েছে।

ফ্যামের তরফে বলা হয়েছে, “দয়া করে সবাই মোমবাতি কেনার ২০ টাকাটি খরচ না করে রাজ্য সরকারকে দান করুন। আপনার দেওয়া ২০ টাকা দিয়ে ২০ জনের সেবা করা হবে। আপনার দেওয়া টাকায় চিকিৎসা ব্যবস্থায় কাজে লাগলে রাজ্যে ২০ জনের কম করোনা হবে।” ফ্যামের আরও বক্তব্য, “ভারতের প্রধানমন্ত্রী নিজের কর্তব্য পালন না করে জ্যোতিষীর মতো মোমবাতি জ্বালানোর নির্দেশ দিয়েছেন। তাই তৃণমূল কর্মী এবং আমজনতা এগিয়ে এসে এই অবৈজ্ঞানিক তত্ত্ব খারিজ করে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ান। মোমবাতি কিনে পয়সা নষ্ট না করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করুন।” প্রসঙ্গত, ইতিমধ্যে ফ্যানের পক্ষ থেকে ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর এমার্জেন্সি করোনা মোকাবিলার তহবিলে। মূলত দেবতোষ চন্দর উদ্যোগে এই কর্মসূচি সংগঠিত হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *