Breaking News
Home / TRENDING / রাজভবন বনাম কালীঘাট তর্জা চরমে : “জমিদারের মতো আচরণ করবেন না” মুখ্যমন্ত্রীকে চিঠি ধনখড়ের

রাজভবন বনাম কালীঘাট তর্জা চরমে : “জমিদারের মতো আচরণ করবেন না” মুখ্যমন্ত্রীকে চিঠি ধনখড়ের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) নজিরবিহীন আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখার কয়েক ঘণ্টার মধ্যেই জবাব এল রাজভবন থেকে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে রাজ্যপাল  লিখেছেন, “কোনও সাংবিধানিক পদাধিকারীকে নিজেই আইন হয়ে ওঠার অধিকার সংবিধান দেয়নি। জমিদারির মতো রাজ্য চালানো যায় না। তা সাংবিধানিক শর্ত মেনেই চালাতে হয়।”চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনি হয়তো ভুলে গিয়েছেন, আমি ভারতের গর্বিত এক রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী। আপনি হয়তো এও ভুলে গিয়েছেন যে আপনি একজন মনোনীত রাজ্যপাল। আপনি আমার সরকার বা মন্ত্রিসভার সদস্যদের পরামর্শ বা ইনপুট নাও গ্রহণ করতে পারেন (পশ্চিমবঙ্গে রাজ্যপাল পদের দায়িত্ব নেওয়ার পর যা আপনি আকছার করছেন) কিন্তু ১৯৪৯ সালের ৩১ মে সংবিধান সভায় দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকর যে কথা বলেছিলেন, তা আপনার উপেক্ষা করা উচিত নয়।”

এমন নজিরবিহীন আক্রমণের পর আর চুপ করে থাকতে পারেননি রাজ্যপাল। রাতেই কড়া চিঠিতে তিনি লিখেছেন, “আপনাকে ভাল করে এটা জানানো দরকার যে সাংবিধানিক রীতিনীতি মেনে চলতে আপনি আগাগোড়া ব্যর্থ। আপনাকে এর আগে যত চিঠি পাঠিয়েছি তা যেন সব ব্ল্যাক হোলে চলে গিয়েছে। কোনও জবাব পাইনি। যা সংবিধানের ১৬৬ ও ১৬৭ ধারার পরিপন্থী।” ধনখড় লিখেছেন, “আপনার বক্তব্য পড়ে মনে হচ্ছে যে আপনি চান, রাজ্যপাল ‘স্লিপ মোডে’ চলে যাক। একেবারে অকেজো হয়ে রাজভবনের মধ্যেই সীমিত থাকুক।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *